প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ২:৩০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোহনপুর ইউনিয়ন ও অঙ্গসংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মোহনপুর প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে কয়েকশ নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
আলোচনা সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
 দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক উজ্জ্বল ফরাজী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক ও  সাংগঠনিক সাধারণ মোঃ সুজন প্রধান,  পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান এবং সাধারণ সম্পাদক ফরহাদ সরকার,  মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু ও সাংগঠনিক সম্পাদক সাফায়েত খান, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তপাদার ও সাধারণ সম্পাদক আলম তপাদার, মোহনপুর ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি নজরুল ইসলাম কালু, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল মিয়া এবং সাধারণ সম্পাদক কবির সরকার।
অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন- ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল বাদল,  ইউনিয়ন যুবদলের নেতা সোহরাব হোসেন, ইউনিয়ন নেতা মোঃ মুছা প্রমুখ।
এছাড়াও ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন