প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ২:৩৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশিকাটি পশ্চিম হোসেনপুর ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলা ২নং আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর বাইতুল আমিন জামে মসজিদ ও বাগে জান্নাত মাদ্রাসা এবং এলাকার যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ জানুয়ারী (বৃহস্পতিবার) পশ্চিম হোসেনপুর ঈদগাহ ময়দানে বাদ আসর থেকে রাত ১১ টা পর্যন্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মাস্টার।
মাহফিলে প্রধান মেহমান হিসাবে বয়ান রেখেছেন উজানী পীর সাহেব আল্লামা আশেক এলাহীর বড় সাহেবজাদা ও মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মূফতি সাজ্জাদুর রহমান।
এছাড়াও মাহফিলে প্রধান বক্তা হিসাবে বয়ান রাখেন ঢাকা কেন্দ্রীয় সদরঘাট বাইতুন নাজাত জামে মসজিদের খতিব মাওলানা মূফতি আব্দুল মোমিন, বিশেষ বক্তা হিসাবে বয়ান রাখেন ঢাকার মৈকুলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মূফতি আবুল কালাম আইয়ুবী, মাওলানা ওসমান গণী ও হাফেজ মাকসুদুর রহমান জিসান।
ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন বাবুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মূফতি ফারুক আহমেদ। পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম।
মাহফিল শেষে দুনিয়া ও আখরাত এবং দেশের কল্যান ও সকল মানুষের জন্য দোয়া করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন