প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ১:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে হাজীগঞ্জের শাহজালালের মৃত্যু, আহত ২

অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরে কাভারভ্যান, সিএনজি ও অটোর ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড় এলাকায় তরপুরচন্ডী স্কুলের পাশে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে একটি কাভারভ্যানের সঙ্গে একটি সিএনজি-অটোর সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি দেন। এদের মধ্যে শাহজালাল (২৪) নামের ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত ওই ব্যক্তি প্রথমে নিজের নাম ঠিকভাবে বলতে পারেননি। পরে রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দাউদকান্দির কাছাকাছি পৌঁছালে তিনি মারা যান।

নিহতের নাম শাহজালাল (২৪)। তিনি হাজীগঞ্জ থানার রাজারগাঁও গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত শাহ আলম।

এদিকে দুর্ঘটনায় আহত অপর দুইজন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার বিষয়ে চাঁদপুর সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন