প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ১০:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জ-১ আসনে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধর্মপাশা উপজেলা সদরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক জননেতা আনিসুল হক।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস.এম রহমত আলীর পরিচালনায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক আব্দুল হক। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন