অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মহামায়া ক্রীড়া চক্রের কার্যালয় পরিদর্শনে আসেন ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা, আন্তর্জাতিক প্রযুক্তিবিদ ড. কামরুল আহসান।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজারস্থ সিদ্দিক মোক্তার মার্কেটে অবস্থিত সংগঠনটির কার্যালয় পরিদর্শনে এসে তিনি সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সংগঠনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, উম্মাহ স্টার এর ম্যানেজিং ডিরেক্টর অনিরুদ্ধ আহসান, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, চাঁদপুর জেলা পুলিশ লাইন্স এর মেডিকেল অফিসার ডা. এম আর সায়মন, বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক মিলন, মহামায়া ক্রীড়া চক্রের উপদেষ্টা আবু তাহের খোকন, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ ফখরুল আমিন সুমন, গাজী নূর আলম, সমাজসেবক বাবুল পাটওয়ারী, শাহমাহমুদপুরের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারুল আক্তার।

এসময় উপস্থিত ছিলেন মহামায়া শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শীতল কুমার, সংগঠনের সাধারন সম্পাদক সাজ্জাদুল হক সোহাগ, সদস্য আফসার ইয়ামিন রনি, মোবারক গাজী, মিলন হাজী, মাজহারুল ইসলাম শামীম, সোহাগ পাটওয়ারী, শফিক মিজি, নাছির পাটওয়ারী, শাহীন বৈদ্য, মোবারক বৈদ্য সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন