প্রকাশের সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ । ৪:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ১২০টি অবৈধ চায়না রিং চাই ও ৪ লাখ মিটার কারেন্ট জাল আটক

অনলাইন ডেস্ক
মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে  গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোহনপুর কোস্ট গার্ড ইউনিট করে সহযোগিতায় অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) সাড়ে বারটা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১২০টি চায়না রিং চাই ও ৪ লাখ মিটার কারেন্ট জাল আটক করে। চায়না রিং চাই ও কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
জানা যায়, সবজি পরিবহণ করছিলো এরকম একটি নৌযানে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোহনপুর কোস্ট গার্ড ইউনিট অভিযান পরিচালনা করে। একলাশপুর খালের মুখ সংলগ্ন এলাকা থেকে সেই নৌযান থেকে বিপুল পরিমাণ চায়না রিং চাই এবং কারেন্ট জাল জব্দ করে।আটককৃত চায়না রিং চাই ১২০ টি আনুমানিক মূল্য ৪লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত ১২০টি চায়না রিং চাই  ৪ লাখ মিটার কারেন্ট জাল মোহনপুর ল ঘাট এলাকায় জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে কোস্ট গার্ড মোহনপুর ইউনিটের প্রধান আলী আহমেদ এবং সহকারি মৎস্য কর্মকর্তা জনাব রাশেদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, জেলেরা অবৈধ জাল ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা নষ্ট করছে। সরকারের নিষেধ এমন জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন