প্রকাশের সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রেদওয়ান খান বোরহানের পক্ষে নতুন বাজার রহমতপুর নুরানীয়া মাদ্রাসায় খাদ্য সামগ্রী প্রদান

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : চাঁদপুর শহরের নতুন বাজার রহমতপুর আবাসিক এলাকার নূরানীয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে ৫০ কেজি চাউল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দান করেছেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি চাঁদপুর-৩ আসনের জনপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
২৬ ফেব্রুয়ারি শনিবার বিকাল সাড়ে ৪টায় আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের পক্ষে মাদ্রাসার মোহতামিম মাওলানা মোস্তফা আল হোসাইনীর কাছে চাউল ও খাদ্য সামগ্রী পৌছিয়ে দেন তার ব্যক্তিগত সহকারি আরিফ পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক বৃন্দ ও কোরআনের ছাত্ররা।
এছাড়া আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান তিনি মাদ্রাসার উন্নয়নের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস প্রদান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন