প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ । ১১:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে মাঠে নামার নির্দেশ শ্রমিক দলের

অনলাইন ডেস্ক

শাহরাস্তিতে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শাহরাস্তি উপজেলা শাখার সদস্য সচিব সুমন মিজি এক দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রতিটি ওয়ার্ড ও ইউনিটে সংগঠনকে আরও শক্তিশালী করে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।

সুমন মিজি আরও বলেন, শৃঙ্খলা বজায় রেখে মাঠে থেকে যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জনগণের দোরগোড়ায় গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলাই এখন শ্রমিক দলের প্রধান দায়িত্ব।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন