প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ৮:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে কচুয়া থানার পুলিশ। গত বুধবার রাতে ১২টার সময় কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের সাচার রামের দিঘীরপাড় থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটক করে পুলিশের খবর দেয়। এসময় ডাকাতদের সাথে থাকা বিপুল পরিমাণ বেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি ধারালো লম্বা কিরিচ, ২টি ধারালো ছুরি, ১টি ধারালো দা এবং একটি চেইনযুক্ত বিশেষ লোহার যন্ত্র। পরে

অস্ত্রসহ ডাকাত দলের ৪জন সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃতরা হলেন, সাচার মৃত আলফু মিয়ার হানিফ (২৪), শুয়ারুল গ্রামের দিঘীরপাড়ের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মোস্তফা (৩০), দুর্গাপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (২৪) ও রবি উল্লাহ ছেলে সোহেল মোল্লা।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন