প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ৮:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ধনাগোদা নদীতে অভিযানে ৫টি মশারী জাল ২টি সুতার জাল ও ১০০টি বাঁশ জব্দ

মনিরুল ইসলাম মনির
জাগ দিয়ে মাছ শিকারের কারণে কমছে মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে দেশীয় প্রজাতির মাছ। ফলে সাধারণ মৎস্যজীবীরা ব্যাপকভাবে আর্থিক সংকটে পড়েছে। নদীর তলদেশ ভরাট ও অবৈধ জাগ বেড়ে যাওয়ায় মাছের প্রজনন বাধাগ্রস্ত হয়ে উৎপাদন কমে যাচ্ছে। তাই বিশেষ কম্বিং অপারেশনের আওতায় ভ্রাম্যমান আদালত ৫টি মশারী জাল ও ২টি সুতার জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জাগের জন্য ব্যবহৃত  ১০০টি বাঁশ জব্দ করে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মতলব উত্তর উপজেলাধীন কালিপুর , চান্দ্রাকান্দি,গোপালপুর ও বেলতলী এলাকা সংলগ্ন ধনাগোদা নদীতে অবৈধ মাছের জাগ ও বাঁধ অপসারণের জন্য কোস্টগার্ড, নৌ পুলিশ ও আনসার সমন্বয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
সাথে ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় নদীতে অবৈধ ভাবে স্থাপিত ৬টি জাগ বাল্কহেডের সহায়তায় উচ্ছেদ ও অপসারণ করা হয়। এ সময় ৫টি মশারী জাল ও ২টি সুতার জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জাগের জন্য ব্যবহৃত  ১০০টি বাঁশ জব্দ করা হয়।
নদীতে মাছের ‘জাগ’ অবৈধ ও পরিবেশ-ক্ষতিকর মাছ ধরার ফাঁদ। স্থানীয় মৎস্যজীবীদের ক্ষতি করে ও জীববৈচিত্র্য নষ্ট করে; এর অপসারণে প্রশাসন অভিযান পরিচালনা করে, যা মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে সাহায্য করে এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা ফিরিয়ে আনবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন