প্রকাশের সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

করোনার গণটিকা কেন্দ্রে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৫শ’ মাস্ক বিতরন

অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ প্রতিনিধি : লক্ষ্যমাত্রা অনুযায়ী সকলকে কোভিড-১৯ এর টিকার আওতায় আনতে সরকার ২৬ফেব্রুয়ারী শনিবার সারাদেশে ১ কোটি টিকা দেওয়ার কর্মসূচি নিয়েছে।এরই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের টিকা কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা সাধারন মানুষের মাঝে ৫০০ মাস্ক বিতরন এবং শৃঙ্খলা বজায় রাখতে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীরা।

শনিবার সকাল থেকেই উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের টিকা কেন্দ্রগুলোতে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীদের মানুষের মাস্ক বিতরন ও মানুষকে সারিবদ্ধ করে সুশৃঙ্খল ভাবে টিকা গ্রহনে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করতে দেখা গেছে।

টিকা কেন্দ্র গুলো পরিদর্শন করেন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জনাব বুলবুল আহম্মেদ,ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাচান ও স্থানীয় জনপ্রতিনিধিরা।এইসময় তারা বলেন,আজকে গনটিকা কেন্দ্র গুলোতে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরন এবং এই সেচ্ছাসেবী কাজের প্রশংসা করেন।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ এর নেতৃত্বে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন,হাচান আটিয়া,রাব্বি আটিয়া,জিলকদ,আলআমিন,তাজুল ইসলাম,নাঈম চৌধুরী,হাসনাত গাজী,মোজাম্মেল,কামরুল, নাঈমুল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন