ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুফতি আব্দুজ জাহের আরেফি চাঁদপুর এসে এ মনোনয়ন ও ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন যুব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইমরানসহ জেলার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ব্যক্তি জীবন থেকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দীন প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাওয়াই প্রতিটি মুমনির ঈমানের দাবি। দীন প্রতিষ্ঠার এ স্বপ্ন নিয়েই এ জগতে আমার পথচল। তিনি আরও বলেন ৫৪ বছরের জঞ্জাল দূর করে নতুন সমাজ বিনির্মানের সময় এসেছে। আগামি জাতীয় নির্বাচনে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা হবে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেউ হরন করতে চাইলে চাঁদপুরের যুবসমাজকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।

প্রেস বিজ্ঞপ্তি