প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ১১:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নির্বাচনী প্রচারণায় কম্বল বিতরণ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কম্বল বিতরণ করায় স্বতন্ত্র চিংড়ি প্রতিক প্রার্থীর সমর্থকদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৬ পিস কম্বল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের এম এ হান্নানের সমর্থকেরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কম্বল বিতরণ করছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ১৬ পিস কম্বল জব্দ করে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার উদ্দেশ্যে কম্বল বিতরণ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং কম্বল জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন