প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ । ১২:২৯ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা কার্যালয়ের অফিস সহকারী মামুনুর রশিদের বদলি

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার (মুদ্রাক্ষরিক) মো. মামুনুর রশিদকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

গত ২৭ জানুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ বদলির আদেশ জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৯ জানুয়ারির মধ্যে তাঁকে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় যোগদান করতে হবে। অন্যথায়, ১ ফেব্রুয়ারি থেকে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য করা হবে।

মো. মামুনুর রশিদ দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার (মুদ্রাক্ষরিক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৫ আগস্টের পর বিভিন্ন সরকারি দপ্তরে রদবদল হলেও তিনি একই পদে বহাল ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন