প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ১২:৩৭ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শনিবার চাঁদপুর আসছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আগামীকাল ৩১ জানুয়ারি শনিবার চাঁদপুর আসছেন। তিনি সকাল ১০ টায় চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

উক্ত জনসভায় তিনি নির্বাচনী প্রেক্ষাপট, রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও জনগণের অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য থাকবেন চাঁদপুর জেলা জামায়াতের আমির ও চাদপুর ৪ ফরিদগঞ্জ আসনের এমপি প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর ৩ আসনে প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাভোকেট মোঃ শাহজাহান মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, খেলাফত মজলিসের জেলা সভাপতি তোফায়েল আহমেদ, জকসু ভিপি মোঃ রিয়াজুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সহ মূখ্য সমন্বয়ক আহবায়ক নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

দলীয় সূত্র জানায়, জনসভা থেকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর রাজনৈতিক দর্শন, নাগরিক অধিকার, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং চাঁদপুর সদর ও হাইমচর এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে। পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হবে।

কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই জনসভা চাঁদপুর-৩ আসনের নির্বাচনী পরিবেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে মনে করছেন সাধারন মানুষ। জনসভায় চাঁদপুর-৩ আসনের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন