প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ১২:৪৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত আসামিসহ তিন মাদক মামলায় ৪ জন আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে পৃথক অভিযানে জিআর সাজাপ্রাপ্ত এক আসামিসহ মাদক মামলায় চারজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থানা পুলিশের একাধিক টিম এসব অভিযান পরিচালনা করেন।থানা সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারি রাতে এসআই (নিঃ) মনিরুল হকের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জিআর নং-২৩৭/১৭ (হাজীগঞ্জ) মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ জহিরুল ইসলাম (পিতা- সিরাজ কোম্পানী), সাং রাঢ়া (নোয়া বাড়ি), থানা শাহরাস্তি, জেলা চাঁদপুরকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এদিকে একই দিনে পৃথক মাদকবিরোধী অভিযানে এসআই (নিঃ) মোঃ আতোয়ার রহমানের নেতৃত্বে একটি চৌকস দল রাত সাড়ে ৪টার দিকে শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউনিয়নের ওয়ারুক এলাকায় অভিযান চালিয়ে মোঃ রুবেল মিয়া (৩২) কে গ্রেফতার করে।
তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৯, ধারা ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
অপর এক অভিযানে রাত সাড়ে ১১টার দিকে শাহরাস্তি পৌরসভার উপলতা পশ্চিম এলাকার তিন রাস্তার মোড় পাটোয়ারী বাড়ীর সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী পারভেজ হোসেন শুভ (২০) ও মেহেদী হাসান সজীব (৩০) কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এফআইআর নং-১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন