প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ । ৮:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর গ্রামের প্রধানীয়া বাড়ির প্রবাসী ইব্রাহিম খলিলের বসতঘরে এই চুরির ঘটনা ঘটে।
এসময় চোরের দল ২ ভরি স্বর্ণালঙ্কার, মূল্যবান দলিলপত্র, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
প্রবাসী ইব্রাহিম খলিলের মা রাশিদা বেগম জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ঘরে তালা লাগিয়ে আমার মেয়ের পার্শ্ববর্তী ঘরে ঘুমাতে যাই। তখন ঘরে আর কেউ ছিলো না। পরে শনিবার ভোররাতে ফজরের নামাজ আদায় করতে ঘরে এসে দেখি ঘরের দরজা ও তালা খোলা এবং ঘরে থাকা স্টিলের আলমারি ভাঙাসহ ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমারি, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে রেখেছে চোরের দল।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক জানান, বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি অবগত নই। অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন