প্রকাশের সময়: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ । ৩:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে হত্যা মামলার প্রধান আসামী মুস্তাকিনকে কুমিল্লা থেকে আাটক

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর থানার মাজেদা বেগম (৭৫) হত্যা মামলা প্রধান আসামী মুস্তাকিন  কে  আাটক করেছে র‌্যাব। র‌্যাব-১১ (কোম্পানী -কুমিল্লা অঞ্চল) অভিযান চালিয় রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে আড়াইটায় কুমিল্লা সদর দক্ষিণ  থানা এলাকা থেকে  তাকে আটক করে।  র‌্যাব মুস্তাকিন  কে মতলব উত্তর থানায় হস্তান্তর করেছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজেদা বেগম (৭৫) মারা যান।
৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজিকান্দি ইউনিয়নের সরকার পাড়া গ্রামের সরকার বাড়িতে সম্পত্তিগত বিরোধের জের ধরে নারগিস বেগম (৫৫) এর বৃদ্ধার মা মাজেদা বেগম (৭৫) প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন তার পরিবার।
মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাজেদা বেগম হত্যা মামলার প্রধান আসামী  মুস্তাকিন  কে আটক করেছে র‌্যাব। র‌্যাব আসামীকে মতলব উত্তর থানায় হস্তান্তর করেছে। তাকে মামলার আসামী  দেখিয়ে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন