প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৪৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজ সাংবাদিক মমিন হোসেন আকাশ এর ৮ম মৃত্যুবার্ষিকী

মাসুদ হোসেন
প্রয়াত সাংবাদিক মমিন হোসেন আকাশ এর ৮ম মৃত্যু বার্ষিকী আজ পহেলা ফেব্রুয়ারী। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দৈনিক চাঁদপুর কন্ঠের মহামায়া সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। এবং মান্দারীতে পারভীন ইসলাম ট্রেডিং কর্পোরেশন এর মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জানান, মৃত্যুর দিন ও পরবর্তী সময়ে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বস্ত করলেও পরবর্তীতে কেউ আর তেমন খোঁজ খবর নেন নি। সাংবাদিক মমিন হোসেন আকাশের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন তার ভাই শামীম হোসেন বেপারী।
উল্লেখ্য, দৈনিক চাঁদপুর কণ্ঠের মহামায়া প্রতিনিধি সাংবাদিক মমিন হোসেন আকাশ ২০১৮ সালের ১ফেব্রুয়ারী ভোর ৬টার সময় মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ফজর নামাজ পড়ে নিজ বাড়ী যাওয়ার কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একইদিন বিকেলে বাদ আসর মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাঁ মাঠে জানাজা শেষে নিকটস্থ মাদ্রাসা সংলগ্ন কবরস্থনে দাফন করা হয় এই সাংবাদিককে।
মৃতুকালে তিনি মা, স্ত্রী, ছোট ২ ছেলে ও ১ মেয়ে সন্তান, ২ ভাই ৩ বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মহামায়া এলাকার মধ্য লোধেরগাঁও সৈয়দ আলী বেপারী বাড়ির মরহুম আবদুর রশিদ বেপারীর বড় ছেলে। সাংবাদিকতার পাশাপাশি মমিন হোসেন একটি সিমেন্ট কোম্পানীর মার্কেটিং অফিসার পদে চাকুরি করতেন। তিনি আমৃত্যু মহামায়া জুনিয়র ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন।
ছাত্রজীবনে তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন