প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমাকে একবারের জন্য চিংড়ি প্রতীকে ভোট দিন : এম এ হান্নান

এস. এম ইকবাল
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের আলহাজ্ব এম এ হান্নান গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ধারাবাহিক পথসভা ও উঠান বৈঠক করেছেন।
পথসভায় তিনি উপস্থিত সকলের কাছে অনুরোধ করে বলেন, “আমাকে একবারের জন্য চিংড়ি প্রতীকে ভোট দিন। আমি আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। অতীতে দলমত নির্বিশেষে এ এলাকার উন্নয়নে কাজ করেছি, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এদিন তিনি নিজ সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূর্ব গোবিন্দপুরে ইউপি সদস্য আব্দুর রহমানের বাড়িসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথসভা করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান, তাজুল ইসলাম খান, ফজলে রাব্বী, শাহবুদ্দিন ছৈয়াল, রশিদ ছৈয়াল, জামাল গাজীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এরপর দক্ষিণ চররাঘবরায় নুরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এলাকাবাসীর উদ্যোগে চিংড়ি প্রতীকের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নান।
আলমগীর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফিউল আলম মুকুল পাটওয়ারী, বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মফু, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেন এবং মাদ্রাসার পরিচালক জাহাঙ্গীর পাটওয়ারী।
দিনের শেষভাগে মধ্য হাসা এলাকায় আমান উদ্দিন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের পাশে আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মিলন গাজী, সালাউদ্দিন, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম ও মনির পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় স্থানীয় সকল নেতাকর্মীরা ১২ ফেব্রুয়ারি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে চিংড়ি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন