ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে ধানের শীষের প্রতীকের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলামের গনসংযোগ ও লিফলেট বিতরন করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী ২৬) দিনব্যাপী এ কর্মসূচী করে হাইমচর উপজেলার চরভৈরবি ইউনিয়ন আলগী বাজার এলাকায়।
গনসংযোগ ও প্রচারনায় নেতৃত্ব দেন জমিয়তের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী, আমলাপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জ সাইখুল হাদিস আল্লামা মাকসুদুর রহমান কাসেমী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বাদশা, যুব জমিয়তের জেলা আহবায়ক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা খাবির মাওলানা মুফতি হামেদ।
এছাড়াও বহরিয়া সাদী মৌলভী বাড়িতে নির্বাচনী উঠোন বৈঠকের আয়োজন করা হয়েছে।
সাদি মৌলভী বাড়ির নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মাকসুদুর রহমান কাসেমীর সভাপতিতে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা ইব্রাহিম, মাওলানা আরমান এবং বহরিয়া, লক্ষ্মীপুরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিজস্ব প্রতিনিধি