প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শেখ ফরিদ আহমেদ মানিককে গণফোরামের প্রার্থী সেলিম আকবরের সমর্থন

অনলাইন ডেস্ক

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক’কে আনুষ্ঠানিকভাবে পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সেলিম আকবর।

২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় গণফোরামের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. সলিম উল্লাহ সেলিম এই সমর্থনের ঘোষণা দেন। এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপিকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন গণফোরাম নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গণফোরাম ২০১৮ সাল থেকেই বিএনপির সঙ্গে রয়েছে। তারা আমাদেরকে সমর্থন দিয়েছে—এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, ড. কামাল হোসেন, যিনি নিজ হাতে বাংলাদেশের সংবিধান রচনা করেছেন, তাকে শেখ হাসিনা অপমান করেছেন। তখন যদি শেখ হাসিনা ড. কামালের কথা শুনতেন, তাহলে আজ তাদের এই পরিস্থিতি হতো না।

জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবরের বক্তব্যের প্রেক্ষিতে তিনি আরও বলেন, আপনাদের সকলের সমর্থন ও সহযোগিতায় যদি আমি চাঁদপুর-৩ আসনে এমপি নির্বাচিত হই, তাহলে ধরে নেবেন তারেক রহমানও এ দেশের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচিত হলে চাঁদপুরের উন্নয়নে অ্যাড. সেলিম আকবরের গুরুত্বপূর্ণ অবদান থাকবে এবং গণফোরাম ও বিএনপির মধ্যে কোনো তফাৎ থাকবে না—আমরা সবাই এক।

২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, তৎকালীন সময়ে একটি দল আমার বাড়িঘর ভাঙচুর করেছিল। তখন সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত সাহসী। অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে লাইভসহ সংবাদ পরিবেশন করেছেন। এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এবারের নির্বাচন কোনো থ্রেডের নির্বাচন নয়, এটি একটি সহজ-সরল নির্বাচন। আমরা চাই একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হোক।
সবশেষে তিনি বলেন, গণফোরামের এই সমর্থন আমার জন্য একটি বড় পাওনা। এসময় তিনি গণফোরামের সভাপতি অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সুস্বাস্থ্য কামনা করেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, গণফোরাম আমাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। তারা বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী।

তিনি বলেন, আপনারা আমাদের একখণ্ড শক্তি। গণফোরাম ও গণ অধিকার পরিষদের সমর্থন তাদের জন্য হুমকি। ছারছীনা পীর সাহেবসহ আলেমদের সমর্থনও তাদের জন্য হুমকি।

তিনি আরও বলেন, আপনাদের এই সমর্থন আমাদের জন্য মাইলফলক হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে।

এসময় জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের ৫ লাখ ভোটারের অভিভাবক হবেন। তিনি জনগণের জন্য কাজ করবেন, আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, আমরা দলীয়ভাবে তাকে সমর্থন দিয়ে বিজয়ী করে আনবো। এরপর সবাই মিলে একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলতে পারবো।

সভায় আনুষ্ঠানিকভাবে চাঁদপুর জেলা গণফোরাম বিএনপির সঙ্গে একাত্মতা পোষণ করে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন প্রদান করে।

সভায় উপস্থিত ছিলেন— চাঁদপুর জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, গণফোরামের যুগ্ম সম্পাদক বাসুদেব মজুমদারসহ চাঁদপুর জেলা বিএনপি ও জেলা গণফোরামের নারী নেত্রীবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন