প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চিংড়ি প্রতীকের গণমিছিল

এস. এম ইকবাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নানকে বিজয়ী করার লক্ষ্যে ফরিদগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে পৌর ছাত্রদলের ব্যানারে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা চিংড়ি প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আলহাজ্ব এম এ হান্নানকে একজন জনপ্রিয় ও জনবান্ধব প্রার্থী হিসেবে তুলে ধরেন।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, আলহাজ্ব এম এ হান্নান ফরিদগঞ্জের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। তাঁকে নির্বাচিত করা হলে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবেন। আসন্ন নির্বাচনে ভোটারদের চিংড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।
গণমিছিলে ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন