প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:০৬ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুফিবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই : আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও বৃহত্তর সুন্নি জোট সমর্থিত চেয়ার প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী বলেছেন, কোরআন ও সুন্নাহর আলোকে দেশ চললে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বৃহত্তম সুন্নী জোট ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাজিগঞ্জ উপজেলা ৩নং কালচোঁ ইউনিয়নের পিরোজপুর মধ্যবাজার পথসভায় এসব তিনি কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী। সুফিবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই। আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে হাজিগঞ্জ বাজারে যানজট নিরসন, বাইপাস সড়ক স্থাপন, হাজীগঞ্জ শাহরাস্তিতে কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়নের যা যা করণীয় সবকিছু করবো। চাঁদপুর-৫ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত আধুনিক জনপদ গড়তে আগামী নির্বাচনে ‘চেয়ার’ প্রতীকে ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিন।
এর আগে দুপুর থেকে হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর উচ্চ বিদ্যালয় সাহেব বাজার রাজাপুর তারাপল্লা শিহিরচো এর বিভিন্ন স্থানে পথসভায় সাধারণ ভোটারদের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় করেন।
পথসভা ও উঠান বৈঠকে ইসলামী মহাজোট হাজিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসাইন তালুকদার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু সাঈদ মজুমদার, মিরাজুর রহমান, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মো. মোশারফ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন