প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনের শাহমাহমুদপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

মাসুদ হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও ভোটকেন্দ্রের আওতাধীন ৭ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে উক্ত এলাকার সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেয়া হয়। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছিল। মানুষ বাকস্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছিল। বিএনপি জনগণের দল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এর নেতৃত্বে এবং ১নং ও ৭নং প্রচারণা কমিটির সমন্বয়ে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের পরিবার ও শিশু বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শায়েরা আক্তার হিরু, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সদস্য আবুল বাশার পাটওয়ারী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, সাধারণ সম্পাদক অলিউল্যাহ বেপারী, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ হাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী, সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন