প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমৃত্যু ফরিদগঞ্জের মানুষের পাশে থাকতে চাই : চিংড়ি প্রার্থী এম এ হান্নান

এস. এম ইকবাল
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান রূপসা উত্তর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও পথসভা করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমাকে একবারের জন্য চিংড়ি প্রতীকে ভোট দিন। আমি আমৃত্যু ফরিদগঞ্জের মানুষের পাশে থাকতে চাই। অতীতে দলমত নির্বিশেষে এ এলাকার উন্নয়নে কাজ করেছি, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ফরিদগঞ্জবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য—ব্যবসা করার জন্য নয়।”
এদিন তিনি নিজ সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রুস্তমপুর, ঘোড়াশালা, রূপসা, গাব্দেরগাঁওসহ রূপসা উত্তর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন।
পথসভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির টিপু, বিএনপি নেতা সফিউল আলম মুকুল পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পাটওয়ারী, লিটন মেম্বারসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে চিংড়ি প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব এম এ হান্নানকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন