প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া জাতীয় নির্বাচন ঘিরে পুলিশের মহড়া ও তল্লাশি

আবু সাঈদ, কচুয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, জনমনে স্বস্তি ফেরাতে এবং সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ করতে কচুয়ায় পুলিশের উপস্থিতি ও মহড়া কয়েকগুণ বাড়ানো হয়েছে।

নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কচুয়া উপজেলার বিভিন্ন বাজারে পুলিশ বিশেষ মহড়া দিচ্ছে। সাইরেন বাজিয়ে পুলিশের এই মহড়া মূলত নাশকতাকারীদের সতর্কবার্তা দিতে এবং সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরির অংশ হিসেবে করা হচ্ছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর টহলও লক্ষ্য করা গেছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন-নিরাপত্তার প্রধান অংশ হিসেবে কচুয়া উপজেলার প্রবেশপথে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের তল্লাশি কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে।

প্রাইভেট কার, মাইক্রোবাস ও ট্রাক থামিয়ে তল্লাশি করা হচ্ছে যাতে অবৈধ অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য পরিবহন করা না যায়। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং হেলমেট ছাড়া চালকদের ওপর কঠোর নজরদারি চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন