প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান এডভোকেট শাহজান মিয়ার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের চরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ শাহজান মিয়া।

রোববার (৫ ফেব্রুয়ারি) হাইমচর উপজেলার নীলকমল ও ঈশানবালা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় অবহেলিত। নির্বাচিত হলে এসব অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় টার্মিনাল স্থাপন করা হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা পালন এবং জেলেদের মাছ আহরণে সহায়তাসহ তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। আগামী ১২ তারিখে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের চাহিদা অনুযায়ী সকল উন্নয়ন কাজ করবো ইনশাআল্লাহ।

গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি তাদের দুঃখ-দুর্দশা বুঝবেন, বিপদে-আপদে পাশে থাকবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। তারা একজন সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম খান, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইন, ছাত্রশিবির হাইমচর দক্ষিণ শাখার সভাপতি আজমির হাসান তারেকসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন