প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নির্বাচিত হলে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের ভর্তুকি দেয়া হবে :  আ.ন.ম এহছানুল হক মিলন

মোঃ রাছেল, কচুয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় বিএনপির ধানের শীষের প্রার্থী ড. এহছানুল হক মিলনের পথসভায় ভোটারদের সবর উপস্থিতি লক্ষ্য করা গেছে। পথসভায় অংশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী ড. আনম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার দিনব্যাপী আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর পোড়া বাড়ি, পনশাহি, মাসনিগাছা, উত্তর আশ্রাফপুর বিদ্যালয় সংলগ্ন, চাঙ্গিনী ও জনগতপুর গ্রাম সহ ওই ইউনিয়নের ০৬টি পয়েন্টে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিমিয় করেন তিনি।

এসময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা শুনেন ভোটারদের কাছ থেকে। জগতপুর বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদান কালে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। যারা বাংলাদেশ নামক রাষ্ট্র চায়নি তাদের কি কোন অধিকার আছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। আমার কোন মেয়ে বোনকে ইভটিজিং করা চলবে না।

আগামী দিনে কৃষকদের জন্য ভর্তুকি দেয়া হবে, কৃষি কার্ডের মাধ্যমে। কৃষকদের উৎপাদিত পণ্যের মূল্যের চেয়ে বাজার মূল্যে কম হলে সরকার ওই কৃষকদের ভর্তুকি দিবে। তিনি আরো বলেন, ১৯৯৬ ও ২০০১ সালে আমি এমপি হয়েছিলাম আপনাদের ভোটে। নকল প্রতিরোধ করেছিলাম। বেগম খালেদা জিয়া উপৃবৃত্তি দিয়েছিল। এবার তারেক জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ডিগ্রি পর্যন্ত আপনাদের ছেলে মেয়েদের উপবৃক্তি দেয়া হবে। আগামী দিনে তারেক রহমানের প্রধানমন্ত্রী চান ? মিলনকে এমপি চান ?। ধানের শীষে ভোট দিলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি আর থাকবে না।

এসময় সাধারণ জনগনের মাঝে একধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এসময় ভোটারদের মুখে স্লোগান শুনা যায়-মিলন ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই। ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে কচুয়ার জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটবে। দল মত নির্বশেষে সাধারণ ভোটারদের উপস্থিতি প্রমান করে ধানের শীষে প্রার্থী ড. মিলন এগিয়ে।

এসময় উপজেলা বিএনপির প্রধান স্বমন্বয়ক শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি আজিজ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন