প্রকাশের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের চরাঞ্চলে ধানের শীষের পক্ষে মাহবুবুর রহমান শাহীনের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর–৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে চরাঞ্চলে গণসংযোগ করেছেন জেলা বিএনপির নেতা মাহবুবুর রহমান শাহীন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন চর এলাকায় ঘুরে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান।

গণসংযোগের অংশ হিসেবে শাহীন হাইমচর উপজেলার ইশানবালা, নীলকমল, চেয়ারম্যান বাজার ও ঈদগাহ বাজার এলাকায় যান। তিনি চরাঞ্চলের মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় হাটবাজারের ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গেও মতবিনিময় করেন। দিনব্যাপী কর্মসূচিতে তিনি কয়েকটি উঠান বৈঠকেও অংশ নেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, জাতীয় দলের সাবেক ফুটবলার জাহাঙ্গীর গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মেরাজ চোকদার, জেলা যুবদলের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ওসমান গনি জনি, যুবদল নেতা দেওয়ান মো. জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক খোকন মিজি ও যুবদল নেতা শামীম চোকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগকালে মাহবুবুর রহমান শাহীন বলেন, চরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন