চাঁদপুরের মতলব দক্ষিণে গোয়ালগাভা যুব সমাজ কর্তৃক আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার গোয়ালগাভা জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত খেলায় দক্ষিণ নাগদা প্রধানীয়া পরিবার একাদশ এবং মাছুয়াখাল সূর্যদয় স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫০ মিনিটের খেলায় ট্রাইবেকারে ১-০ গোলে মাছুয়াখাল সূর্যদয় স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।
খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মো. শাহাদাত হোসেন মিয়াজী।
সমাজসেবক শাহ আলম মিয়াজীর সভাপতিত্বে এবং খাদেরগাঁও ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব কাউছার আহমেদ রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুসলিম প্রধান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজী মহসিন ঢালী, স্বেচ্ছাসেবকদল নেতা জসিম উদ্দিন মিয়াজী প্রমুখ।
খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মো. ডালিম মিয়াজী, মো. শামীম মিয়াজী, মোহাম্মদ সোহাগ মিয়াজীসহ এলাকার যুবসমাজ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মোজাম্মেল প্রধান হাসিব