প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মাটি খুঁড়ে রাখা ৯ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার দুই

অনলাইন ডেস্ক

চাঁদপুরে বিকাশের টাকা এজেন্টদের কাছে না দিয়ে আত্মসাতের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তৎপরতায় বিকাসের এসআর (ডিএসও) এর বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৯ লাখ টাকা।

মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ ফয়েজ আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেনঃ বিকাশের এসআর মোঃ রাব্বি (২২) ও সহযোগি ফরহাদ হোসেন (২১)।

জানা গেছে, মেসার্স দিবা এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর বিকাশ লিমিটেড-এর ডিএসও মোঃ রাব্বি (২২) গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট সংলগ্ন ঢাকা ব্যাংক শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টদের কাছে বিতরণের কথা ছিল তার।

কিন্তু টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হন। পরে সে অফিসে ফোন করে জানান তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি পরে জানাজানি হলে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৬৭) করা হয়। পুলিশ তদন্তে নেমে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে সে অপহরণ ও হামলার ঘটনা সাজানো বলে স্বীকার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রাব্বির দেখানো মতে তার বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ৯ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজী ও তার সাথে থাকা সঙ্গীয় ফোর্স গিয়ে উদ্ধার করেন। এই ঘটনায় সহযোগী হিসেবে মোঃ ফরহাদ হোসেন (২১) কে আটক করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানায় মামলা নং-৪৭, তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪০৭/৪২০/১০৯ ধারা উল্লেখ করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ জানিয়েছেন, অভিযুক্তরা বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকার দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেছিল। উদ্ধারকৃত টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। এছাড়াও তাদের দূজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন