প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাল ভোটের অপরাধে হাজীগঞ্জে দুই যুবকের এক মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুই কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ১৯ নম্বর কেন্দ্র ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পশ্চিম রাজারগাঁও গ্রামের শাহআলম বেপারীর ছেলে মো. হারেছ বেপারী ও মুহিবুল্যাহ নাহিদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দায়িত্বরত কর্মকর্তারা তাঁদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা কার্যকর করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা) আসনের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন