চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। আংশিক ফলাফল পাওয়ার পর আবু নছর আশরাফী তার পরাজয় মেনে নিয়ে বিজয় প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অগ্রিম অভিনন্দন
ও ফুলেল শুভেচ্ছা জানান। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন ড. এহছানুল হক মিলন ভাইকে অগ্রিম অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কচুয়া আসনে ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষের প্রার্থী আনম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ১ শত ৬২ ভোট। অন্যদিকে জামাতের প্রার্থী আবু নছর আশরাফি পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

মোঃ রাছেল, কচুয়া