প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১০টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশাল ব্যবধানে

বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান (রাসেল) বেসরকারি ভাবে ধানের শীষের প্রার্থীকে  বিজয়ী ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই আসনে ড. আ ন ম এহছানুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ১ শত ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। ৬৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি আবারও কচুয়াবাসীর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন।

বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর একপ্রতিক্রিয়ায় ড. এহছানুল হক মিলন বলেন: ​আমার এই বিজয় মূলত কচুয়াবাসীর বিজয়। আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এই জয় আমি আমার প্রিয় কচুয়াবাসীকে উৎসর্গ করলাম।

​ফলাফল ঘোষণার সময় উপজেলা চত্বরে হাজারো সমর্থকদের উল্লাস করতে দেখা যায়। সাধারণ ভোটারদের মতে, উন্নয়নের ধারা বজায় রাখতে এবং রাজনৈতিক অভিজ্ঞতার প্রতি আস্থা রেখেই তারা মিলনকে পুনরায় নির্বাচিত করেছেন।​ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন