প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলায় সকল বিজয়ী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা : মাকসুদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান আজ ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা হলেও বাংলাদেশের বাস্তবতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেজন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
জেলা সভাপতি নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, জনতার প্রতি যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন আশাকরি আপনারা তা রক্ষা করবেন। জনতার প্রত্যাশার প্রতি দায়বদ্ধ থাকবেন। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে প্রত্যাশা নিয়ে জীবন-রক্ত উৎসর্গ করেছে তার প্রতি শ্রদ্ধা রক্ষা করুন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন