গণমাধ্যম সহকর্মীদের সাথে রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগির করার ফরিদগঞ্জ প্রেসক্লাব কর্তৃপক্ষ এবছরও প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যদের মাঝে ইফতার সামগ্রি ও পবিত্র ঈদ উপহার প্রদান করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের হাতে এসব সামগ্রি তুলে দেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।
এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, অর্থ সম্পাদক আক্তার হোসেন, সহঅর্থ সম্পাদক রুহুল আমিন খান স্বপন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য এমরান হোসেন লিটন, জসিম উদ্দিন, ফখরুল পাঠান, আমান উল্লাহ খান ফারাবী, শাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দীন প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন মাহে রমজানে আত্মসংযম ও সহমর্মিতার চেতনা ধারণ করে সদস্যদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পারষ্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আমরা আশা করি।

এস. এম ইকবাল