প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বাজার মনিটরিংয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে কচুয়ায় বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
এসময় মূল্য তালিকা-ওজন ঠিক না থাকায় ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে পরিমিত মুনাফায় ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আহসান উল্লাহ, কচুয়া থানার পুলিশ ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন