প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:১৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পালিত হলো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মোঃ রাছেল, কচুয়া

​যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় চাঁদপুরের কচুয়ায় ‘অমর একুশে’ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান (রাসেল) ও সহকারি কমিশনার (ভূমি) আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন।

এছাড়া  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া প্রেসক্লাব, কচুয়া পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করেন । এর পাশাপাশি, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 এ উপলক্ষ্যে শনিবার সকালে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আবু নাছিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ রাশেদুল ইসলাম,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, কোচা পে্রসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি জোগায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির যে আত্মত্যাগ, তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

​দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন  গ্রুপে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে  পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

এসময় ​উপজেলা প্রশাসনের  কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন