প্রকাশের সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ । ৫:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

এস.এম ইকবাল :চাঁদপুরের ফরিদগঞ্জে ১ হাজার ৫০পিস ইয়াবাসহ মাদক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১লা মার্চ মঙ্গলবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১হাজার ৫০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ শরীফ হাওলাদার(২৭)কে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ শরীফ হাওলাদার উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হরিপুর এলাকার পশ্চিম পাড়া হাওলাদার বাড়ির মোঃ নাছির হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, মাদক কারবারী শরীফের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং চলতি বছরের ২৮ জানুয়ারি ৪কেজি গাঁজাসহ তাঁকে আটক হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, একাধিক মাদক মামলার আসামি শরীফ হোসেনকে ১ হাজার ৫০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন