শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌর শহরের শাহ সাহেবের মসজিদে এ আয়োজন করা হয়।
পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।
তিনি বক্তব্যে বলেন, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসায় দেশের কল্যাণে দলের নেতাকর্মীদের দায়িত্ববোধ আরও বেড়েছে। তিনি গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চাঁদপুর-৫ আসনের সাংসদ আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক নির্বাচিত হওয়ায় শুকরিয়া আদায় ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী। তিনি নবনির্বাচিত সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে তার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী দিনে যেকোনো বিষয়ে ডাক এলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এছাড়া জাতীয়তাবাদী শক্তির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানান তিনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম,শফিউল্লাহ বাচ্চু,উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী ও সদস্য সচিব এহতেশামুল হক গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন ও সদস্য সচিব আলী আজগর মোল্লা, সাবেক আহ্বায়ক আবুল কাশেম মিয়াজী, যুগ্ম আহ্বায়ক আদনান নোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব মোঃ সোলেমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, ওলামাদলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী লেয়াকত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেষে মসজিদের পেশ ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয় এবং প্রয়াত জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মোঃ মাসুদ রানা