চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর বাজারের হাজী মার্কেট আল ওয়াফা ইলেকট্রনিক্স মার্সেল এক্সক্লুসিভ শোরুমে অগ্নিকান্ডে ১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছ বলে ভয়াভহ ক্ষতি গ্রস্তব্যবসায়ী হাজী মোঃ বিল্লাল সরকার দাবি করেছেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ছেংগারচর বাজারের হাজী মার্কেট আল ওয়াফা ইলেকট্রনিক্স মার্সেল এক্সক্লুসিভ শোরুমে পিছনে ময়লা আর্বজনা (কাগজপত্র) থেকে আগুনের সূত্রপাত হয়।
অল্প সময়ের মধ্যে আগুন মার্সেল এক্সক্লুসিভ শোরুমে ছড়িয়ে পড়ে। এসময় ব্যবসায়ী হাজী মোঃ বিল্লাল হোসেন সরকার তার শোরুমে অবস্থান করছিলেন। আগুন দেখে তার ডাক চিৎকারে বাজারের ব্যবসায়ী ও এবং সাধারণ জনগণ দ্রুত বালতি নিয়ে ছুটে যান। ব্যবসায়ী ও স্থানীয় জনতা পাশর্^বর্তী পুকুর থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস আগুন নিভাতে যোগ দেয়। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস টিম আগুন নিভাতে সক্ষম হয়। দিনের বেলা হওয়াতে সকল ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত ছুটে আসায় এবং ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসায় বাজারে ভয়াভহ অগ্নিকান্ডের কবল থেকে রক্ষা পেয়েছে।
আল ওয়াফা ইলেকট্রনিক্স মার্সেল এক্সক্লুসিভ শোরুমের প্রোপ্রাইটর হাজী বিল্লাল সরকার বলেন, অগ্নিকান্ডে ১০টি ফ্রিজ, ১০টি বড় টেলিশিন,৭টি এসি, ৫টি ওয়াশিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় ১০ লক্ষ টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছ বলে জানান তিনি। শোরুমে পিছনে ময়লা আর্বজনা (কাগজপত্র) স্তুপে কেউ ধুমপান করে ময়লা আর্বজনা (কাগজপত্র) স্তুপে বিড়ি ফেলে রাখেছিলো এমনটাই তার ধারণা। তা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ছেংগারচর বাজারে অগ্নিকান্ডের খবর পাওয়ার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. মোঃ জালাল উদ্দিন। তিনি এসময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ছেংগারচর পৌর বিএনপির ১ নাম্বার ওয়ার্ড শাখার সভাপতি হাজী বিল্লাল সরকারের সাথে কথা বলেন। সরকারের পক্ষ থেকে তাকে সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহসভাপতি ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু’সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃকর্মী সহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মনিরুল ইসলাম মনির