প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অসচ্ছল পরিবারের মাঝে ‘বড়স্টেশন কমিউনিটি’র রিকশা বিতরণ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরে বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসচ্ছল-অসহায় পরিবারকে কর্মসংস্থান প্রকল্পের আওতায় রিক্সা বিতরণ করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শহরের বড়স্টেশন রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়। মানবিক এই অনুষ্ঠানে সৎ থাকা এবং নামাজ পড়ার শর্তে দুজন অসচ্ছল ব্যক্তিকে মোটরচালিত ২টি রিক্সা উপহার দেয়া হয়।

বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহমেদ বাহার বলেন, এই সংগঠনটি বহু বছর ধরে এই চাঁদপুরে অসহায় ও অসচ্ছল মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এরমধ্যে বিভিন্ন দুর্যোগে কিংবা উৎসবে খাদ্য সহায়তা, অসহায় মানুষদের ঘর করে দেওয়া, অসচ্ছল মানুষদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা দেওয়া সহ নানাবিধ সামাজিক কার্যক্রম করে যাচ্ছে।

তিনি বলেন, আজকের সংগঠনের পক্ষ থেকে দুজন অসহায় মানুষকে স্বাবলম্বী করেতে দুটি রিক্সা উপহার দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুটি পরিবারের জীবন-জীবিকার উপলক্ষ তৈরি হলো। আমি এই মানবিক কাজের জন্য বড় স্টেশন কমিউনিটির সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পাশাপাশি যারা বিভিন্নভাবে এই সংগঠনের সামাজিক কাজে সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাসেল পারভেজ বলেন, আজকে আমরা যে দুজনকে রিক্সা উপহার দিয়েছি তাদের মধ্যে একজন বিধবা মা রয়েছেন। যারা এই উপহার পেয়েছেন তাদের দুটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এক তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং দুই হলো তারা রিক্সা বিক্রি করতে পারবেনা। এই মানবিক কাজে যিনি সহযোগিতা করেছেন, আমরা সংগঠনের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা দ্বীন মোহাম্মদ জিল্লু, মোস্তফা মাল, গোফরান হোসেন, হোসেন চোকদার, প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম, কবির হোসাইন, কার্যকরী সদস্য রিপন মাল, নূর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন