প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে মাদক মামলায় আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার রান্ধুনিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. শাহজাহান (৪০)। তিনি উপজেলার রান্ধুনিমুড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত জামাল হোসেন ও মাতা মৃত রহিমা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাজিব শর্মা জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন