প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমার যদি কোন ভুল হয় সেটি আপনারা ধরিয়ে দিন : এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-৩ এর নব নির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আহবানে সবস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

২৪ ফেব্রুয়ারি  মঙ্গলবার এমপি মহোদয়ের চাঁদপুর শহরস্থ বাসভবন (মুনিরা ভবনে) এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমার যদি কোন ভুল হয়  সেটি আপনারা ধরিয়ে দিন।দেখবেন সে ভুল আমি আর দ্বিতীয় বার করি কিনা। কারণ আমিও মানুষ  আমারও ভুল হয়। আমি ডায়াবেটিসের রোগী দেখা যায় অনেক সময় অনেক কিছু ভুলে যাই। দয়া করে আমাকে মনে করিয়ে দিবেন। আমরা সবাই সবার মিত্র  কেউ কারো শত্রু না। আমরা সবাই মিলেই ভালো কিছু করতে চাই। চাঁদপুরের উন্নয়নে সাংবাদিকদের পাশে চাই । চাঁদপুর প্রেসক্লাবকে পাশে চাই ।

তিনি বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরুন  দেখবেন করাপশন অনেক ক্ষেত্রেই কমে যাবে।  এবং আমাকে যদি আপনারা আপনাদের পাশে না পান  তখন বলবেন সাথে সাথে লিখবেন  যে এমপি সাহেবকে জানিয়েছি কিন্তু কোন প্রতিকার পাইনি।

চাঁদপুর-৩ এর নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আহবানে মহোদয়ের বাসভবনে সাংবাদিকদের সম্মানে দেওয়া  ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর- ৩ আসেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ মুনাজাতরত নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, দিগন্ত টেলিভিশন এবং দিগন্ত পত্রিকা আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা নিউজ করেছে। এটি কিন্তু মামলা হবে। এবং সেই সাংবাদিককে প্রমাণ করতে হবে  কোথায় চাঁদাবাজি হয়েছে। আমরা বলবো আপনারা যেকোন সত্য ঘটনা তুলে ধরুন  আমরা তা বীরের  বেশে  গ্রহণ করব । কিন্তু কোন অসত্য ঘটনা উপস্থাপন করে  কোন ব্ল্যাক জার্নালিজম  ইউলো জার্নালিজম যেটাকে বলে সেটা কেউ প্রমাণ করার চেষ্টা করবেন না। আজকে টেকনোলজির যুগে আপনারা জানেন  কিভাবে এগুলো বের করা যায়। আমি প্রেসক্লাব সভাপতি সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানাচ্ছি তাদের অক্লান্ত পরিশ্রমে আজ এখানে  আপনাদের সকলকে একত্রে পেয়েছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আজকে আমরা এখানে মাননীয় এমপি মহোদয়ের আমন্ত্রণে এসেছি। চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে সকল সাংবাদিক এখানে উপস্থিত হয়েছে। আমরা এমপি
মহোদয়ের কাছে কৃতজ্ঞ  যে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। নব নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে চাঁদপুরের উন্নয়নে চাঁদপুর প্রেসক্লাব পাশে থাকবে।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফের পরিচালনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ,চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ,স্থানীয় পত্রিকার সম্পাদকৃবন্দ. টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ,জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ মাঠ পযায়ে পর্যায়ের সাংবাদিক বৃন্দ অংশ নেয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন