প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৫ আসনের এমপির সাথে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক–এর সঙ্গে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর কর্মকর্তাদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনাইমুড়ী এলাকায় অবস্থিত এমপির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে নেতৃত্ব দেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর জেনারেল ম্যানেজার গোবিন্দ আগরওয়ালা।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ নিজামউদ্দীন শামছ, জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম) জিয়াউদ্দিন তরফদার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) মো. বেলাল হোসেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংসদ সদস্য এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং গ্রাহকদের বিদ্যুতের মিটার রিডিং যথাসময়ে গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা বিদ্যুৎ সেবার মানোন্নয়নে চলমান কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন এবং ভবিষ্যতে জনসেবামুখী উদ্যোগ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন