অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ করে ট্যালেন্টপুলে সাইমা আকতার ও অউম প্রকাশ। সাধারণত গ্রেডে উম্মে তাসনিম, নিপা আকতার, রাইসুল ইসলাম বৃত্তি অর্জন করে। গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পাওয়ায় প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান। তাদের এই কৃতিত্বের জন্য গর্ব প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করেন।
তিনি পড়াশোনায় মনোযোগ বজায় রেখে ভবিষ্যতে বড় কিছু অর্জনের অনুপ্রেরণা দেন, যা ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস ও মেধা বিকাশে সহায়তা করে।

নিজস্ব প্রতিনিধি