প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:০৮ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো চিকিৎসকপুত্র আদিব

নিজস্ব প্রতিনিধি
মোঃ সাফওয়াত মুক্তাসিম (আদিব) অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে,কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, চাঁদপুর থেকে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
এর আগেও সে পঞ্চম শ্রেণীতে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছিল। ধারাবাহিক এই সাফল্য তার অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও পরিবারের সঠিক দিকনির্দেশনার প্রতিফলন বলে মনে করছেন শিক্ষক ও শুভানুধ্যায়ীরা।
আদিব চাঁদপুরের পরিচিতমুখ শিশু বিশেষজ্ঞ ডা. আসমা আক্তার ও ডাচ-বাংলা ব্যাংক-এর এরিয়া ম্যানেজার সাখাওয়াত হোসেনের বড় ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি সে শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রতিও সচেতন।
এই সাফল্যে তার পরিবার, স্বজন, শিক্ষক ও বন্ধুমহলে আনন্দের ছোঁয়া লেগেছে। ডা. আসমা বেগম তার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন, যেন আদিব আগামীতেও দেশের জন্য একজন যোগ্য ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন