প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রূপালী চাঁদপুরের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
বন্ধু মানেই তুই আমি তোরা, বন্ধুত্বের বন্ধনে রুপালী চাঁদপুরের সাধারণ সম্পাদক নুর হোসেন  নুরুর আয়োজনে পবিত্র মাহে রমজান ও প্রয়াত বন্ধু ইলিয়াছ বেপারীসহ সকল প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনায়  ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজানে প্রতি বছরের ন্যায় এবার ও বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৮ ই রমজান এ উপলক্ষে শহরের প্রেসক্লাব  ভবনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে রূপালী চাঁদপুরের অধিকাংশ বন্ধুরা একত্রিত হয়ে এ ইফতার ও প্রয়াত বন্ধু ইলিয়াছ সহ সকল প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়ায় অংশগ্রহণ করেন।
এ সময় প্রয়াত  বন্ধু ইলিয়াসের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,নুরে আলম রিপন, এমএল লতিফ, মানিকুর রহমান মানিক,,মিজান লিটন,মিলন,সায়েম,প্লেটো,দুদু,নাছির,জাকির বন্দুকসি,সুজন আখন্দ,মিন্টু বকাউল,এসময় প্রয়াত বন্ধু ইলিয়াসসহ সকল প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন,পুরাতন আদালত পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাসিবুর রহমান।
দোয়া ও মোনাজাত শেষে সকল বন্ধুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন