প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি  প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি
মহান ভাষার মাস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি  প্রতিযোগিতার উদ্বোধনী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল দশটায় অনুষ্ঠিত  হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
তিনি বলেন, পৃথিবীতে একমাত্র ভাষা বাংলা ভাষা, যা যুদ্ধ করে আমরা অর্জন করেছি। এই ভাষার জন্য ১৯৫২ সালে সালাম, বরকত, জাব্বার শহীদ হয়েছে। আজকের এমন ইনোভেটিভ অনুষ্ঠানের মাধ্যমে ভাষার মাস উদযাপন করায় চাঁদপুর প্রেসক্লাবের কাছে কৃতজ্ঞ। আমাদের শিক্ষার্থীদেরকে এই বাংলা ভাষা মনেপ্রাণে লালন করতে হবে। যেমনি ভাবে বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, তেমনি ভাবে ১৯৭১ সালে আমরা একটি যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ পেয়েছি।
তিনি আরো বলেন, যে বিষয়গুলো আমরা কষ্টকর অর্জন করেছি, এগুলোকে আমাদের লালন করতে হবে। আজকে যেভাবে তোমাদেরকে তোমার পিতা-মাতা নিয়ে এসেছে ও উপস্থিত করিয়াছেন এটাও একটা যুদ্ধ। আমাদের সন্তানদেরকে দেশপ্রেমে উদ্বদ্ধ করতে হবে। আমাদের মুসলমান ধর্মে দেশপ্রেম একটি ইমানের অংশ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি যুগ উপযোগী বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করেছেন। এই দেশকে একটা শ্রেণি ধ্বংসস্তূপে নিয়ে গেছে। এই ধ্বংসের স্তূপ থেকে বাংলাদেশকে উদ্ধার করতে সকলের সহযোগিতা প্রয়োজন। দেশে দুর্নীতি সহ নানান অনিয়ম থেকে মুক্তি পেতে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত অর্জন করতে হবে। সকল ধর্মেই দুর্নীতিকে ঘৃণা করে। মানুষ দুর্নীতি ও অপকর্ম করলে পরকালের কি শাস্তি হবে সন্তানের মাঝে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লার একটি মডেল ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব, এই প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবতার লক্ষ্যে  কাজ করছে। ভাষা দিবসে ইনোগেটিভ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। ভাষার জন্য আমরা আন্দোলন করে ১৯৫২ সালে আমাদের মাতৃভাষা ও মায়ের ভাষা অর্জন করেছি।
মহান ভাষার মাস উপলক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
আজকে আন্তর্জাতিক পর্যায়ে ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে এবং বিশ্বব্যাপী এই মাস উদযাপন করা হচ্ছে । কবি বলেছেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। আজকের মায়েদের উপস্থিতি প্রমাণ করে সন্তান গড়তে মায়েদের কত ত্যাগ রয়েছে, ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি এই ভাষার মাসে  বিনম্র শ্রদ্ধা জানাই। আগামী দিনের  চাঁদপুরের নব নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে চাঁদপুরের উন্নয়নে  প্রেসক্লাব পাশে থাকবে । আমি নব নির্বাচিত সংসদ সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস লি. এর ব্যবস্থাপনা পরিচালক বিশি সমাজসেবক  এইচ এম জামাল সাকিব।
বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত এবং প্রতিযোগিতার উদযাপন কমিটির আহ্বায়ক এম আর ইসলাম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, সদস্য সেলিম রেজা, মাওলানা আহম্মদ উল্লাহ,প্রমুখ।
প্রতিযোগিতায় বিচারকগণ :
সুন্দর হাতের লেখার বিচারকের দায়িত্ব পালন করেন মিনাল সরকার ও খাদিজা ফেরদৌস লিমা, চিত্রাংকন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অজিত দত্ত  ও সাংবাদিক অভিজিৎ রায়, আবৃত্তির বিচারকের দায়িত্ব পালন করেন  ফারজানা কুমকুম ও মিনাল সরকার।
শুরুতে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহমাদুল্লাহ।
এ সময় আগত অতিথিদেরকে  ফুলেল সংবর্ধনা প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন